সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ। এর আগে, রোববার রাতে উপজেলার জামির্তা ইউনিয়নের বকচর ও শান্তিপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আনসার আলীর ছেলে আসলাম, একই উপজেলার সোনাটেংরা গ্রামের মো. ছকেনের ছেলে মনির হোসেন এবং ঢাকার সাভার উপজেলার দক্ষিণ মেইটকা এলাকার এখলাস মিয়ার ছেলে মো. জাবেদ।
.png)
সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা জানান, রোববার রাতে মানিকগঞ্জের সিংগাইরের জামির্তা ইউনিয়নের বকচর ও শান্তিপুর গ্রামে পৃথক তিনটি অভিযান পরিচালনা করে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। অভিযানে একটি পিকআপ, চাকু, কাটার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সবাই ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।