সোমবার ফজরের নামাজের কোনো এক সময় ঘটনাটি ঘটেছে বলে জানান মৃত মীর হোসেনের স্ত্রী রোমানা বেগম।
রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে রামগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
.png)
নিহতের স্ত্রী রোমানা বেগম আরো বলেন, রাঘবপুর গ্রামের পুরান পাটোয়ারী বাড়ির আবুল হোসেনের ছেলে মীর হোসেনের সঙ্গে আমার প্রেমের বিয়ে। শুরু থেকেই আমার শ্বশুর শাশুড়ি ও আত্মীয়স্বজন আমাদের বিয়ে মেনে নেননি। বিয়ের ঘটনায় শ্বশুর ও শাশুড়ি এ বাড়িতে বসবাস না করে আমার ননদের বাড়িতে বসবাস করে আসছেন। এ বিষয় নিয়ে মীর হোসেনের সঙ্গে তার বাবা মায়ের প্রায়ই মনোমালিন্য দেখা দিতো।
সোমবার ভোরে ফজরের নামাজ পড়তে উঠি। নামাজ শেষ করে রুমে এসে দেখি মীর হোসেন ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ এসে স্বামীর মৃত লাশ উদ্ধার করেন।
রামগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন জানান, মীর হোসেন গত মাস তিনেক আগে কাতার থেকে দেশে আসেন। দেশে আসার পর বাবা মায়ের অমতে নিজের পছন্দে বিয়ে করেন। আজকে সকালে খবর পাই তিনি আত্মহত্যা করেছেন।
রামগঞ্জ থানার উপ পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।