[ দেশজুড়ে ]
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কুয়াশায় ঢাকা রাজশাহী
ফাইল ছবি
রাজশাহীতে দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার রাত ৪টা ও সাড়ে ৪টা পর্যন্ত দুই দফা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়।
মঙ্গলবার সকাল ৬টার দিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। এর আগে রাজশাহীতে চলতি বছরের ২৫ অক্টোবর সর্বশেষ ১.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এর ৬২ দিন পর বৃষ্টির দেখা পেলো রাজশাহীবাসী।
রাজশাহীর আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, আকাশে মেঘ রয়েছে। এখনো বৃষ্টির সম্ভাবনা আছে। মঙ্গলবার সারাদিন মেঘলা আকাশ থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টিও হতে পারে। বৃষ্টি হলেও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে আকাশের মেঘ কেটে গেলে তাপমাত্রা কমতে পারে। তখন বেশি শীত অনুভূতি হবে।
.png)
তিনি আরো বলেন, সোমবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রোববার ছিল ১৩ ডিগ্রি। আর সবশেষ শনিবার ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!