বাংলাদেশ মৎস্যজীবী টলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় সাগরে ও নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তাই মাছ ধরার ট্রলার নিয়ে ঘাটে রয়েছেন উপকূলের সব জেলেরা।
নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও উপকারী মনে করছেন বরগুনার কৃষকরা। এবার বৃষ্টি কম হওয়ায় জমিতে পানি সংকট দেখা দিয়েছে বলে দাবি তাদের। এছাড়া অনাবৃষ্টির কারণে জমিতে পোকামাকড় বেড়েছে। বৃষ্টির পরিমাণ বাড়লে মারা যাবে পোকামাকড়।
.png)
স্থানীয় কৃষকরা বলেন, বৃষ্টি কম হওয়ায় ধানক্ষেতের পানি শুকিয়ে গেছে। এখন আকাশ মেঘলা হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরিমাণ বাড়লে কৃষকদের জন্য উপকার হবে অনেক।