ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লঘুচাপের প্রভাবে কলাপাড়ার ১৭ গ্রাম প্লাবিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৭, ৭ সেপ্টেম্বর ২০২১
লঘুচাপের প্রভাবে কলাপাড়ার ১৭ গ্রাম প্লাবিত
লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় বেড়িবাঁধ ভেঙে ১৭ গ্রাম প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে লালুয়া, ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের অন্তত ১৭টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে এসব গ্রামের অধিকাংশ মাছের ঘের ও পুকুর। চরম দুর্ভোগ পোহাচ্ছে ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা।

সমুদ্রে ঢেউয়ের তোরে টিকতে না পেরে শত শত মাছ ধরা ট্রলার আলীপুর ও মহিপুর মৎস্য বন্দর ঘাটে নিরাপদে ফিরে এসেছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, লঘুচাপের প্রভাবে বেশ উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। সোমবার থেকে বাতাসের চাপ বৃদ্ধির পাশাপাশি থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। উপকূঝলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রা বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Advertisement

লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস জানান, তার এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। লঘুচাপের প্রভাবে বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে অন্তত ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি বাড়লেই এসব এলাকার বাসিন্দারা ভোগান্তিতে পড়ে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!