ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লঘুচাপ-অমাবশ্যার প্রভাবে পিরোজপুরে নদ-নদীর পানি বৃদ্ধি

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৭, ৭ সেপ্টেম্বর ২০২১
লঘুচাপ-অমাবশ্যার প্রভাবে পিরোজপুরে নদ-নদীর পানি বৃদ্ধি
লঘুচাপ-অমাবশ্যার প্রভাবে পিরোজপুরে নদ-নদীর পানি বৃদ্ধি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও অমাবশ্যার প্রভাবে উপকূলীয় জেলা পিরোজপুরের কচা, সন্ধ্যা ও কালীগঙ্গা নদীসহ কয়েকটি নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। নদ-নদীর তীরবর্তী জনপদ ও চরাঞ্চল দুই থেকে তিন ফুট পানিতে তলিয়ে গেছে।

মঙ্গলবার ভোরে কচা নদীর পানি প্রবেশ করে ভান্ডারিয়া উপজেলার চরখালী, তেলিখালী ও কাউখালীর উপজেলার সাফলেজা এলাকার বেশ কিছু নিচু গ্রাম ও চর এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার সড়ক ও বাড়ির উঠান তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে বাসিন্দারা।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মাসুদ রানা জানান, বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!