গোলড়া হাইওয়ে থানার ওসি মাসুদ খান জানান, সকালে মানিকগঞ্জের মুলজান এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতের নাম পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে কুয়াশার মধ্যে অজ্ঞাত কোনো গাড়ি ওই মোটরসাইকেল চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।
এদিকে, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মান্দারতা থেকে অন্তত ৬০ জন যাত্রী নিয়ে বাথুলি ফেব্রিক্স টেক্সটাইলে যাচ্ছিল স্বপ্ন পরিবহনের একটি বাস। বাসের সকালেই ওই টেক্সটাইলের শ্রমিক ছিল। সকাল ৮ টার দিকে বালিথা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় অন্তত ৫০ জন। এঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
.png)
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. কাজী একেএম রাসেল জানান, ওই সড়ক দুর্ঘটনায় আহত ৫০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি ৩৩ জনকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের প্রস্তুতি চলছে।