[ দেশজুড়ে ]
ফেনী নদীতে ধরা পড়ল চারশ কেজির বিশাল শাপলা মাছ
চারশ কেজি ওজনের শাপলা মাছ। ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনী জেলার সোনাগাজীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৪শ কেজি ওজনের বিশাল একটি শাপলা মাছ।
মঙ্গলবার সকালের দিকে মাছটি ধরা পড়ে। পরে শংকর নামের এক ক্রেতা মাছটি ৮০ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে যান।
সোনাগাজী উপজেলার চর খোন্দকার জেলেপাড়ার জেলে হিরেন্দ্র জল দাস জানান, মঙ্গলবার সকালে তিনিসহ আরো দুইজন গভীর সমুদ্রে মাছ ধরতে যান। দুপুরের দিকে তাদের জালে বিশাল আকারের শাপলা মাছটি আটকা পড়ে। তাৎক্ষণিক অনেক কষ্টে মাছটি ট্রলারে তুলে তারা কিনারে ভেড়ান।
পরে বিকেলে মাছটি স্থানীয় আড়তে নিয়ে এলে শংকর নামের এক ক্রেতা প্রতিমণ ৮ হাজার টাকা হারে ১০ মণ ওজনের মাছটি ৮০ হাজার টাকা দিয়ে কিনে নেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাছ
লিংক সফলভাবে কপি হয়েছে!