ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবা-মাকে মারধর: ছেলে পলাতক, পুত্রবধূ জেলহাজতে

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৯, ২৯ ডিসেম্বর ২০২২
বাবা-মাকে মারধর: ছেলে পলাতক, পুত্রবধূ জেলহাজতে
ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলার শেখ সাদিতে ছেলের বিরুদ্ধে বাবার মামলা দায়রের ঘটনায় পুত্রবধূ মোর্শেদা বেগম এখন জেলহাজতে। চাঞ্চল্যকর এ ঘটনা পুরো উপজেলায় তোলপাড় চলছে।

বাবা-মা কাছ থেকে কৌশলে জমি লেখে নেন ছেলে। এরপর ভরণপোষণ না দিয়ে বৃদ্ধ বাবা-মাকে মারধরেরও অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। কোনো উপায় না পেয়ে জমি ও ভরণপোষণ ফিরে পেতে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা করেছেন অসহায় বৃদ্ধ বাবা-মা।

বুধবার দুপুরে মেলান্দহ থানার মামলা দায়ের করেছেন বাবা ইয়াদ আলী। মামলার পর পুত্রবধূকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

মামলার বাদী ইয়াদ আলীর বাড়ী উপজেলার ঝাউগড়া ইউপির শেখ সাদী এলাকায়। আসামিরা হলেন ছেলে উমর ফারুক ও পুত্রবধূ মোর্শদা বেগম। আহত বাবা-মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, কৌশলে ছেলে ও পুত্রবধূ বাবা ইয়াদ আলীর বাড়ি ভিটাসহ জমিজমা ফারুকের নামে লিখে নেন। জমি লেখা নেয়ার পর থেকেই শুরু হয় ইয়াদ আলী ও তার স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। ভরণপোষণ না দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টাসহ তাদেরকে মারধরও করেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ছেলে ফারুক ও পুত্রবধূ মোর্শেদা ইয়াদ আলী ও মা মনোয়ারা বেগমকে মারধর করেন। পরে তার দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়ে চিকিৎসা নেন।

বাবা ইয়াদ আলী বলেন, আমার ছেলে ও ছেলের বউ কৌশলে আমার কাছে থেকে জমিজমা সব লিখে নিয়েছে। এখন আমাকে ভাত কাপড় দেয় না। ভিটে ছাড়া করার জন্য অত্যাচার করে। আমাকে ও আমার বউকে মারধর করেছে। আমি আমার বাড়ির ভিটাতে থাকতে চাই।

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগে মামলা দায়ের করেন বৃদ্ধ বাবা। মামলা দায়েরের পরেই পুত্রবধূ মোর্শেদা বেগমকে গ্রেফতার হয়েছে। ছেলে উমর ফারুক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে। মোর্শেদা বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!