ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০০, ২৯ ডিসেম্বর ২০২২
মেহেরপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের মুজিবনগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

আটকরা হলেন মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের মৃত ফকির হালদারের ছেলে মো. আব্দুল জলিল ও ইকার আলীর ছেলে আনারুল ইসলাম। 

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, বুধবার রাতে পুলিশের একটি টিম মানিকনগর গ্রামের আব্দুল জলিলের বাড়িতে অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Advertisement

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!