ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে বেদে অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৩, ২৯ ডিসেম্বর ২০২২
বরিশালে বেদে অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

অসহায়, হতদরিদ্র নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশের নারী কল্যাণ সমিতি (পুনাক)। এরই ধারাবাহিকতায় চলতি পৌষের শীতে বরিশালে নদীতে ভাসমান বেঁদে সম্প্রদায় ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে বরিশাল জেলা পুনাক। 

বুধবার রাতে বরিশালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউপির মীরগঞ্জ নদীতে থাকা ভাসমান বেদে পল্লীসহ প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

বেদে পল্লীসহ প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

Advertisement

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেলা পুনাকের সভানেত্রী তাহমিনা জয়নব প্রীতি, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, বাবুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, রহমতপুর ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান মিলন, বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান, টিআই (প্রশাসন) মোস্তাফিজুর রহমান প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!