ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৬, ৩১ ডিসেম্বর ২০২২
কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে কাভার্ডভ্যান চাপায় নাজমুল হোসেন নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার রাতে ঘোড়াশাল বাইপাস সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালক লুৎফর রহমানকে আটক করেছে পুলিশ।

নিহত নাজমুল হোসেন সাতক্ষীরার তালা উপজেলার ডাঙ্গা নলছাটা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি নরসিংদীর ভেলানগর এলাকার আহমেদুলের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। আটক চালক লুৎফর রহমান রাজশাহীর তানৈর উপজেলার বদলপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে পরিচিত মফিজুল নামে একজনের মোটরসাইকেলে করে মাধবদী থেকে ঘোড়াশাল যাচ্ছিলেন নাজমুল। পরে রাত পৌনে ৯টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কের সামনে পৌঁছলে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নাজমুল সড়কে ছিটকে পড়লে ওই কাভার্ডভ্যানের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঘোড়াশাল পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এ ঘটনায় ওই কাভার্ডভ্যানসহ চালক লুৎফর রহমানকে আটক করেছে পুলিশ।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!