[ দেশজুড়ে ]
লালপুরে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু
ফাইল ছবি
নাটোরের লালপুরের গোপালপুর রেলগেটে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর পৌনে ১টার দিকে লালপুর উপজেলার গোপালপুর রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালপুর উপজেলার কেশবপুর গ্রামের মৃত জসিমের ছেলে ৬২ বছর বয়সী মুনতাজ মাস্টার, নারায়ণপুর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে ৬০ বছর বয়সী জমির উদ্দিন ও একই গ্রামের মঞ্জুর রহমানের স্ত্রী ৩৫ বছর বয়সী সাথী।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি মো. মোনোয়ারুজ্জামান।
তিনি বলেন, দুপুরে লালপুর উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এছাড়া বিষয়টি ইশ্বরদী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!