শুক্রবার বিকেলে আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের সিন্ধুরিয়া গ্রামের ইডেন পার্ক থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মেহেদী হাসান মাসুম সাভার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি। তিনি সাভার পৌরসভার ডগরমোড়া এলাকার আব্দুল করিমের ছেলে।
সাভার মডেল থানার পরিদর্শক দিপক চন্দ্র সাহা জানান, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান মাসুমের বিরুদ্ধে নাশকতা মামলাসহ কয়েকটি নিয়মিত মামলা রয়েছে। ঐ মামলাগুলোর একটিতে ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
.png)