ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ত্রিশাল প্রেসক্লাব সদস্যদের সন্তানরা পেলো বৃত্তি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ৩১ ডিসেম্বর ২০২২
ত্রিশাল প্রেসক্লাব সদস্যদের সন্তানরা পেলো বৃত্তি
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাব সদস্যদের সন্তানদের সাংবাদিক আ.ন.ম ফারুক বৃত্তি-২০২২ প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃত্তি প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন- ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।

ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আক্তারুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন, ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আ. ন. ম ফারুক, ত্রিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি এ এস এম হোসাইন শাহীদ, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!