ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার পাকাকাঞ্চনপুর গ্রামে। নিহত জনাব আলী ওই গ্রামের গোলাম আকবর বিশ্বাসের ছেলে।
সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে ১৫-২০ আগে দিন আগে পাকাকাঞ্চনপুর গ্রামের ইজিবাইক চালক জনাব আলীর সঙ্গে পাশের গ্রাম কাঞ্চনপুরের সরোয়ার ফকিরের ছেলে মিজানুর রহমানের বিরোধের সৃষ্টি হয়। শনিবার সন্ধ্যায় ইছাখাদা বাজার থেকে ইজিবাইক নিয়ে বাড়ি ফেরার পথে মিজানুর রহমান ও তার সঙ্গীরা জনাব আলীর পথরোধ করেন। এ সময় ইজিবাইক থেকে নামিয়ে তাকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা জনাব আলীকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।
.png)
তিনি আরো বলেন, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।