নিহত শিক্ষার্থী হরিশপুর মহলদারপাড়া গ্রামের মো. বাবলুর ছেলে মো. আলহাজ নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। গত শুক্রবার রাতে সে বাড়ি থেকে নিখোঁজ হয়।
জানা যায়, গত শুক্রবার রাত থেকে নিখোঁজ হয় আলহাজ। এরপর থেকেই পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও আশেপাশের এলাকায় তাকে খুঁজলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে স্থানীয়রা রোববার আশ্রয়ন প্রকল্পের গুচ্ছগ্রামে ট্যাংকি খুললে মরদেহটি দেখতে পায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
.png)
ইউপি সদস্য মো. লালবর আলী বলেন, গত দুইদিন থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুজি করলেও ছেলেটির কোনো সন্ধান পাওয়া যায়নি। গুচ্ছগ্রাম থেকে সামান্য কিছু দূরেই নিখোঁজ স্কুলছাত্রের বাড়ি। সকালে স্থানীয় বাসিন্দারা গুচ্ছগ্রামের প্রত্যেকটি ঘরে খোঁজাখুজি করে। পরে মলের ট্যাংকির ঢাকনা খুললে মরদেহটি দেখতে পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর জাহান জানান, স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর মরদেহ হস্তান্তর করা হবে।