[ দেশজুড়ে ]
শীতার্তদের দ্বারে দ্বারে গিয়ে কম্বল দিলেন ডিসি
ছবি: ডেইলি বাংলাদেশ
তিনদিন ধরে ঝালকাঠিতে ঘন কুয়াশা ও তীব্র শীত পড়ছে। এজন্য দরিদ্র শীতার্তদের দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক (ডিসি) ফারাহ্ গুল নিঝুম।
রোববার বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতি, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
অসহায় ও দরিদ্র মানুষের কথা চিন্তা করেই জেলা প্রশাসক শীতার্তদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রেখেছেন বলে জানা যায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!