খুলনা রেলওয়ে থানার ওসি মোল্লা মো. খবির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনার দৌলতপুরে তেলবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার হয়েছে। এর আগে তেল নামিয়ে ফেরার পথে দুপুর সোয়া ২টার দিকে ট্রেনের পেছনের গার্ড বগির চার চাকা লাইনচ্যুত হয়। উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলে গিয়ে বগিটি অপসারণ করে। বিকেল পৌনে ৫টা থেকে রেল যোগাযোগ সচল হয়।
.png)