গ্রেফতারকৃতরা হলেন- রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার এসকান্দার ফকিরের ছেলে শামীম ফকির ওরফে হাসান (২০) ও একই এলাকার পাট্টু মোল্লার ছেলে ইয়াসিন মোল্লা ওরফে রাব্বি (১৭)।
এর আগে গত শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা ও রাজৈর উপজেলার সীমান্তবর্তী শাখারপাড়ের ব্রিজের কাছের একটি জঙ্গলে নিয়ে স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন দুই তরুণ। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ১ জানুয়ারি রাজৈর থানায় শামীম ফকির ও ইয়াসিন মোল্লাকে আসামি করে মামলা দায়ের করেন।
.png)
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানান, ওই শিক্ষার্থীর সঙ্গে কয়েকদিন আগে মোবাইলের মাধ্যমে পশ্চিম রাজৈর এলাকার শামীম ফকির ওরফে হাসান নামে ওই তরুণের সঙ্গে পরিচয় হয়। তিনি পেশায় একজন ইজিবাইকচালক হলেও প্রেমের সময় তিনি নিজেকে কলেজপড়ুয়া ছাত্র হিসেবে ওই ছাত্রীর কাছে পরিচয় দেয়। গত শনিবার বিকেলে দেখা করার কথা বলে ওই ছাত্রীকে রাজৈর উপজেলার সাখারপাড় ব্রিজ এলাকায় ডেকে নেন শামীম ফকির ওরফে হাসান। এ সময় হাসানের সঙ্গে তার বন্ধু আরেকজন ইজিবাইকচালক ইমন মোল্লা ওরফে রাব্বি ছিলেন। দেখা করতে গেলে ওই শিক্ষার্থীকে জোর করে ব্রিজের পাশের একটি জঙ্গলে তুলে নিয়ে পালাক্রমে একাধিকবার ধর্ষণ করেন দুই বন্ধু।
একাধিকবার ধর্ষণের ফলে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে দুই বন্ধু মেয়েটিকে তার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যান। মেয়েটিকে গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের লোকজন ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রাজৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ওসি আলমগীর হোসেন আরো জানান, ছেলে দুটি আসল নাম-পরিচয় গোপন রেখে মেয়েটির সঙ্গে কথা বলে ডেকে নিয়ে যান। আমরা তথ্যপ্রযুক্তির সাহায্যে ওই দুই আসামিকে গ্রেফতার করি। তাদেরকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।