ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে গম চাষে ঝুঁকছেন কৃষকরা

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ৩ জানুয়ারি ২০২৩
মেহেরপুরে গম চাষে ঝুঁকছেন কৃষকরা
ছবি: ডেইলি বাংলাদেশ

র পর কয়েক বছর কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার পর, অনুকূল আবহাওয়া ও ভালো দাম পাওয়ায় এবছর মেহেরপুর জেলার কৃষকরা গম চাষে ঝুঁকছেন।

পরপর কয়েক বছর মেহেরপুরে গম ক্ষেতে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাবের কারণে কৃষি বিভাগ নিরুৎসাহিত করায় গম চাষের পরিবর্তে ভূট্টা, মসুরী ও তামাক ও অন্যান্য চাষ করেছিলেন জেলার কৃষকরা।

কৃষি বিভাগের হিসেব মতে, চলতি মৌসুমে জেলায় ৭ হাজার ৬৫ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। গত বছরে জেলায় ২ হাজার ৯৯৫ হেক্টর জমিতে গম চাষ হয়েছিল। এবছরে গম চাষে বাম্পার ফলনের আশা করছেন চাষিরা।

Advertisement

গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের কৃষক ফজলুল হক জানান, গত বছর তিনি ৬৬ শতক জমিতে গম চাষ করেছিলেন। গত বছরে ফলন পেয়েছিলেন ৩০ মণ। এ বছরে একই জমিতে গম চাষ করেছেন তিনি। আশা করছেন আগের চেয়ে ফলন ভাল পাবেন।

একই গ্রামের কৃষক শহিদুল ইসলাম জানান, বছর তিনি ৫০ শতক জমিতে গম চাষ করে ছিলেন তাতে ফলন পেয়েছেন ২২ মণ। এ বছর ১ একর  জমিতে গম চাষ করেছেন। আবহাওয়া ভালো রয়েছে। এ বছর বাম্পার ফলনের আশা করছেন তিনি।

ধর্মচাকী গ্রামের মেম্বার বশির আহমদে জানান, ব্লাস্ট রোগের কারণে কৃষি অফিস গত বছর গম চাষে নিরুৎসাহিত করেছেন। তার পরেও তিনি ৪ বিঘা জমিতে গম চাষ করেছিলেন। ভালো ফলন ও দাম পাওয়ায় এ বছর ২ একর  জমিতে গম চাষ করেছেন ।

গাংনী উপজেলার ভোমরদহ গ্রামের মেম্বার শাবান আলী জানান, উচ্চ ফলনশীল জাতের বারি গম ৩৩ চাষ করেছেন। গম চাষের শুরু থেকেই ব্লাস্ট নামের ছত্রাক জনিত রোগটির বিষয়ে এবার যথেষ্ট সজাগ আছেন তারা। তাই সময়মত জমির পরিচর্যা করাসহ ব্লাস্ট ছত্রাক থেকে বাঁচতে বালাইনাশক স্প্রে করবেন বলে জানান তিনি।

মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের কৃষক খায়রুল  ইসলাম বলেন, চলতি মৌসুমে কৃষি বিভাগের পরামর্শে জমিতে  বারি ৩৩ জাতের গম চাষ করেছেন। মাঠে ফসলের অবস্থা ভাল। এ বছর জমিতে একর প্রতি ৪৫ থেকে ৫০ মণ গম পাওয়ার আশা করছেন।

মেহেরপুর জেলা কৃষি কর্মকর্তা শংকর কুমার মজুমদার বলেন, গত বছর মেহেরপুর জেলার কিছু কিছু গমক্ষেতে ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে গমের দানা পরিপূর্ণ না হয়ে চিটা দেখা দিয়েছিল। গত এবছর জেলায় মাত্র ১৫ হেক্টর জমিতে এ রোগ দেখা দিয়েছিল। একারণে এবছর  জেলায় বারি ৩৩ জাতের গম চাষের পরামর্শ দেওয়া হয়েছে। গমক্ষেত গুলোতে এ রোগের আক্রমণের আশংঙ্কা থাকায় কৃষি বিভাগ থেকে কৃষকদের গম চাষে প্রথম থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!