ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৩, ৪ জানুয়ারি ২০২৩
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা
ফাইল ছবি

দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা। বুধবার সকাল ৯টায় জেলায় রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে উত্তরের জেলা পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শীতের তীব্রতায় চুয়াডাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। অব্যাহত হিমেল হাওয়ায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে।

জানা গেছে, বেশ কয়েকদিন ধরে কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। বাতাসের কারণে দিনে ও রাতে তীব্র শীত অনুভূত হচ্ছে। মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না।

Advertisement

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, শীত আরও কয়েকদিন অব্যাহত থাকবে। বুধবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!