ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদমদীঘিতে মৎস্য ব্যবসায়ীর ট্রাক চুরি

আমদমীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৬, ৪ জানুয়ারি ২০২৩
আদমদীঘিতে মৎস্য ব্যবসায়ীর ট্রাক চুরি
চুরি হওয়া ট্রাক। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে দোকানপাট, মোটরসাইকেল চুরির পর এবার ট্রাক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে আদমদীঘির রেলস্টেশন এলাকায় বাসার সামনে থেকে মাছ ব্যবসায়ী শফিকুল ইসলামের একটি ট্রাকটি চুরি যায়। 

এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ট্রাক মালিক শফিকুল ইসলাম।

আদমদীঘি উপজেলা সদর, সান্তাহার পৌরসভা এলাকাসহ আশ পাশে পর পর দোকান পাট, মোটরসাইকেল চুরির ঘটনায় পুলিশ দুটি মোটরসাইকেল উদ্ধার ও চোর গ্রেফতার করলেও সোনার দোকানে চুরি যাওয়া মালামাল উদ্ধার কিংবা চোর শনাক্ত করতে পারেনি পুলিশ। এরপর গত মঙ্গলবার রাতে আদমদীঘির মাছ ববসায়ী শফিকুল ইসলামের রেলস্টেশন এলাকায় তার বাসার সামনে থেকে আইসার কোম্পানির একটি ট্রাক চুরি হয়। ট্রাকটির দাম ১২ লাখ টাকা বলে ট্রাকের মালিক শফিকুল ইসলাম দাবি করেছেন। এসময় একই স্থানে রাখা মাহিন্দ্র কোম্পানির অপর একটি ট্রাকের চাবি ভেঙে চুরির চেষ্টা করে ব্যর্থ হয় চোরচক্র। 

Advertisement

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরি যাওয়া ট্রাক উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!