ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে মাঠে নেই ছাত্রদল, পদ পেতে দৌড়ঝাঁপ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ৪ জানুয়ারি ২০২৩
নারায়ণগঞ্জে মাঠে নেই ছাত্রদল, পদ পেতে দৌড়ঝাঁপ
ছাত্রদলের লোগো -ফাইল ফটো

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কোনো কার্যক্রম নেই। এমনকি দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতেও ছিল না কোনো কর্মসূচি। মাঠে না থাকলেও পদ পেতে ব্যস্ত সময় পার করছেন নেতারা।

রোববার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে কোনো আয়োজন করেননি নেতারা। কোনো কার্যক্রম না থাকায় নিষ্ক্রিয় হয়ে পড়ছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

জানা গেছে, সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বাতিল করা হয়েছে। তাই কর্মসূচি বাদ দিয়ে পদ পেতে ঢাকায় দৌড়ঝাঁপ করছেন নেতারা।

Advertisement

তৃণমূল নেতাকর্মীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলার শীর্ষ নেতাদের নিষ্ক্রিয়তায় বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দিয়েছে। তবে কেন্দ্রীয় নেতাদের সন্তুষ্ট করতে কর্মসূচি বাদ দিয়ে ঢাকায় রয়েছেন কিছু নেতা। পদ নিশ্চিত করা ছাড়া তারা জেলায় ফিরবেন না।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!