[ দেশজুড়ে ]
গৌরীপুরে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীকে পিটিয়ে হত্যা
গৌরীপুর থানা। ফাইল ছবি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবুল কালাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
বুধবার সকালে উপজেলার সহনাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ওই এলাকার মকবুল হোসেনের ছেলে।
গৌরীপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, সকালে আবুল কালাম তার প্রতিবেশী আব্দুল গফুর মিয়ার জমির পাশে নিজের জমিতে গোবর ফেলার জন্য গর্ত করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে বসে বিষয়টির মীমাংসা করা হয়। পরে আবুল কালাম তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে আবুল কালামকে আটকে মারধর করে গফুর মিয়ার লোকজন। আহতাবস্থায় আবুল কালামকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
.png)
ওসি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!