[ দেশজুড়ে ]
চিকিৎসার নামে প্রতারণা, র্যাবের জালে আটকা ভুয়া চিকিৎসক
ছবি: সংগৃহীত
চিকিৎসার নামে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে মো. আব্দুস ছাত্তার ফকির নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব।
বুধবার রাতে নাটোর সদর উপজেলার চর তেবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আব্দুস সামাদ ফকিরের ছেলে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
তারা জানান, উত্তম রোজারিও নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আব্দুস ছাত্তার ফকির ডাক্তার না হয়েও নানা রোগের চিকিৎসার নামে সাধারণ মানুষকে প্রতারিত করছেন বলে অভিযোগ।
র্যাব কর্মকর্তারা জানান, অভিযোগকারী আব্দুস ছাত্তার ফকিরের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!