ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক্টরচাপায় প্রাণ গেল শিশুর

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৩, ৬ জানুয়ারি ২০২৩
ট্রাক্টরচাপায় প্রাণ গেল শিশুর
ফাইল ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজার সংলগ্ন যাদৈ এলাকায় ট্রাক্টরচাপায় মো. রাফি নামে এক শিশু নিহত হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচ বছর বয়সী রাফি যাদৈ এলাকার কৃষক দুলাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে ছিল রাফি। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

Advertisement

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!