ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল যুবকের, হাসপাতালে ৪

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫১, ৪ জানুয়ারি ২০২৩
ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল যুবকের, হাসপাতালে ৪
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে আখবোঝাই ট্রাক্টর-অটোরিকশার সঙ্গে সংঘর্ষে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নারীসহ আরো চারজন। তবে নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার সন্ধ্যায় লালপুর-ঈশ্বরদী সড়কের নুরুল্লাপুর জামে মসজিদ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- জেলার বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর গ্রামের দীপেনের ছেলে দেবাশীষ, পাবনার ঈশ্বরদী উপজেলার শৈলপাড়া গ্রামের আজম আলীর স্ত্রী বেদনা বেগম ও তার মেয়ে আফোরোজা এবং একই এলাকার তহমিনা। এরমধ্যে তহমিনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক। 

বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় লালপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অজ্ঞাত এক যুবক। এ সময় আহত হয়েছেন নারীসহ আরো চারজন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তহমিনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্র করেন চিকিৎসক।  

Advertisement

তিনি আরো বলেন, মরদেহ থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তসহ তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!