নিহতরা হলেন- যশোর শহরের উপশহর এলাকার মনজুরুল ইসলামের ছেলে ৩৬ বছর বয়সী আরমান হোসেন, কাজীপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে ৩৫ বছরের খোকন ও পোস্টঅফিস পাড়া এলাকার হান্নান মোল্লার ছেলে ৩৪ বছরের শিমুল হোসেন। এর মধ্যে খোকন ছিলেন ইঞ্জিন মিস্ত্রি।
জানা গেছে, সন্ধ্যায় প্রাইভেটকার ঠিক করে পরীক্ষা করার জন্য লিটন ও আরমানকে নিয়ে বের হন খোকন। যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে তাদের প্রাইভেটকারটির। এতে প্রাইভেটকারে থাকা তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে আরমান ও খোকনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গাড়ি থেকে লাফ দেওয়ায় সামান্য আহত হয়েছেন খোকনের ভাই লিটন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
.png)
এছাড়া মোটরসাইকেলে শহরতলীর চাচড়া এলাকায় পৌঁছালে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন শিমুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম বলেন, মরদেহ যশোর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।