[ দেশজুড়ে ]
ইঞ্জিন ঘোরাতে গিয়ে ট্রেনের বগি লাইনচ্যুত, আহত ১০
বগি উদ্ধারে কাজ করছেন রেলওয়ের লোকজন
কিশোরগঞ্জের ভৈরবে এগারসিন্দুর প্রভাতী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় আহত হয়েছেন ১০ জন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলস্টেশন এলাকার ৩ নম্বর লাইনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ভৈরব রেলওয়ে থানার এসআই কার্তিক চন্দ্র রায়।
তিনি জানান, কিশোরগঞ্জ থেকে সকাল পৌনে ৭টার দিকে ছাড়ে এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি। ভৈরব স্টেশনে আসার পর ট্রেনটির ইঞ্জিন ঘোরানোর সময় ক নম্বর বগিটি লাইনচ্যুত হয়। বগিটি উদ্ধারে কাজ করছেন রেলওয়ের লোকজন।
.png)
এসআই কার্তিক জানান, এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ জানান, ৩ নম্বর লাইন ছাড়া অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বগিটি উদ্ধারে কাজ চলছে। উদ্ধার হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!