ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত, বিকল্প রুটে চলাচল

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৩, ১৭ জুলাই ২০২২
টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত, বিকল্প রুটে চলাচল
ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় আউটার সিগন্যালে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে বিকল্প রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রোববার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আব্দুর রাকিব জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তেলবাহী ট্রেনটি দুপুর আড়াইটার দিকে টঙ্গী স্টেশনে প্রবেশ করেছিল। ট্রেনটি ৪ নম্বর লাইন থেকে ৫ নম্বর লাইনে প্রবেশের সময় এর মাঝখানের দুটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল ব্যাহত হলেও অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

তিনি আরো জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করলে ক্ষতিগ্রস্ত বগি উদ্ধার করা সম্ভব হবে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!