জানা যায়, বিকেলে একটি তেলবাহী ট্রেন ২৪টি বগি নিয়ে চট্টগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনটি মির্জাপুর রেল স্টেশনে পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে খাদে পড়ে যায়।
মহেড়া রেল স্টেশন মাস্টার মো. শাহীন বলেন, ৯৮১ নম্বর তেলবাহী ট্রেনটির ইঞ্জিন ও একটি তেলের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রেনটি মেইন লাইনে লাইনচ্যুত হয়নি, এ জন্য রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
.png)
মির্জাপুর রেল স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, তেলবাহী ট্রেনটি সম্ভবত ব্রেক সমস্যার কারণে লাইনচ্যুত হয়েছে। মেইন লাইন সচল থাকায় রেল চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এখনো ট্রেনটি উদ্ধারকাজ শুরু হয়নি।