দিনাজপুর রেলস্টেশনের সুপার মো. জিয়াউর রহমান জানান, বুধবার ভোর ৫টায় পার্বতীপুর দিনাজপুরের মধ্যস্থলে মন্মথপুর রেলস্টেশনের অদূরে যশাই হাটের কাছে রেল লাইনে দাঁড়িয়ে থাকা বিকল বালুবোঝাই জাম্প ট্রাকের সঙ্গে দিনাজপুরমুখি দোলনচাপা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নিয়ে লাইন পরিষ্কার করলে বিকেল ৪টার পর প্রায় ১১ ঘণ্টা পর আবারও দিনাজপুর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল শুরু হয়।
.png)
দুর্ঘটনার পর ঢাকাগামী ট্রেন আন্তঃনগর দ্রুতযান ও আন্তঃনগর বাংলাবান্ধা দিনাজপুর স্টেশনে আটকে যায়। এছাড়া আন্তঃনগর একতা ও আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ২টি পার্বতীপুর জংশনে এসে আটকা পড়ে।