ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে ৪ যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৫২, ৪ জুন ২০২২
জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে ৪ যাত্রী নিহত
ছবি: সংগৃহীত

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। তাদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ ব্যাভারিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

ব্যাভারিয়া পুলিশের বরাত দিয়ে জার্মানির দৈনিক মুয়েনশেন মেরকুর জানায়, প্রদেশের গারমিশ-পারটেনকিরশেন জেলার একটি পাহাড়ি এলাকায় লাইনচ্যুত হওয়ার সময় ট্রেনটিতে ৬০ জন যাত্রী ছিলো। যাত্রীদের মধ্যে বেশিরভাগই স্কুল শিক্ষার্থী।

নিহতদের কোনো পরিচয় পুলিশ কর্মকর্তারা জানাননি। তবে তারা বলেছেন, এরইমধ্যে বিষয়টির তদন্ত শুরু করেছে ব্যাভারিয়া পুলিশ।

Advertisement

জার্মানির সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, দ্বিতল সেই ট্রেনের কয়েকটি বগি গাছের ডালপালার সঙ্গে আটকে আছে এবং একটি বেড়িবাঁধের নিচে গড়িয়ে পড়ার অবস্থায় রয়েছে।

ঐ এলাকায় এখনও উদ্ধার তৎপরতা চলছে। পাশপাশি দুর্ঘটনার পর থেকে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাশ্রয়মূল্যের টিকেট ও উন্নত পরিষেবার জন্য জার্মানির জনগণ যাতায়াতের জন্য ব্যাপকভাবে ট্রেনের ওপর নির্ভরশীল। দেশটিতে ট্রেন দুর্ঘটনাও খুবই বিরল।

মহামারির কারণে জার্মানির স্থানীয় রেল পরিষেবায় ছেদ পড়েছিল। কিন্তু গত ১ জুন থেকে সেখানে ফের বাড়ছে স্থানীয় রেল যাত্রীদের সংখ্যা। 

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/জেডএম/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!