ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদরাসার পাশে মিলল গলায় গামছা পেঁচানো মরদেহ

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৮, ৭ জানুয়ারি ২০২৩
মাদরাসার পাশে মিলল গলায় গামছা পেঁচানো মরদেহ
ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় একটি মাদরাসার পাশ থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কে কবিরপুর গোলাম নবী হাফিজিয়া মাদরাসার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের গলায় লাল-হলুদ রংয়ের একটি গামছা পেঁচানো ছিল।

আশুলিয়া থানার এসআই রাজু মণ্ডল বলেন, সকালে সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। এ সময় থানায় খবর দেয় তারা। পরে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Advertisement

তিনি আরো বলেন, তাকে শ্বাসরোধে হত্যার পর ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!