[ দেশজুড়ে ]
আড়াইহাজারে ২৭ কেজি গাঁজাসহ পাঁচজন গ্রেফতার
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার সকালে র্যাবের উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাত দেড়টার দিকে বিষনন্দি ফেরিঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার মাহাবুবুর রহমান ও ফুলমিয়া, নরসিংদী ঘোড়াশাল এলাকার জালাল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়ার ব্রাঞ্ছারামপুর থানার হাছিবুল হাছান ও নবীনগর থানার সিফাতুল ইসলাম শাওন।
.png)
র্যাবের উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক বিক্রেতা। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ এবং বিভিন্ন পরিবহনে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। এরই মধ্যে আড়াইহাজার থানায় মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!