এর আগে একই দিন শুক্রবার (৬ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার ট্যাংরামারি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
আহতরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার লালন হোসেনের ছেলে প্রিতম হোসেন (১৪), জিনতলাপাড়ার মিনারুল ইসলামের ছেলে আমান হোসেন (১৭) ও একই এলাকার শাহিন আলীর ছেলে পারভেজ রহমান (১৬)।
.png)
স্থানীয়রা জানায়, ট্যাংরামারি গ্রাম থেকে প্রায়ই গরু চুরি হতো। শুক্রবার রাতে ওই গ্রামের মাঠে চুরি করে খেজুর রস খেতে যায় ১৫ থেকে ২০ কিশোর। গরুচোর সন্দেহে তাদের ধাওয়া করে গ্রামবাসী। এ সময় অন্যরা পালিয়ে গেলেও তিন কিশোরকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে তিন কিশোরকে উদ্ধার করে পুলিশ। এ সময় সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের থানা হেফাজতে নেয়া হয়।
এ বিষয়ে ওসি মাহাব্বুর রহমান বলেন, শনিবার সকালে ওই কিশোরদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।