ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাজার থেকে ফিরে মেয়ে দেখলেন মায়ের অগ্নিদগ্ধ মরদেহ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪২, ৮ জানুয়ারি ২০২৩
বাজার থেকে ফিরে মেয়ে দেখলেন মায়ের অগ্নিদগ্ধ মরদেহ
ফাইল ছবি

তীব্র শীতে ঘরে আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ হয়ে কমলা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার আজিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া কমলা বেগম ওই এলাকার মৃত গোপাল খাঁর স্ত্রী। 

নিহতের ছোট ভাই ফজলুল হক জানান, সন্ধ্যায় তীব্র শীতের মধ্যে ঘরের ভেতর আগুন পোহাচ্ছিলেন তার বোন। এ সময় তার মেয়ে বসিরন বেগম বাজারে মোবাইলে টাকা রির্চাজ করতে যান। কিছুক্ষণ পর ফিরো দেখেন তার মা বাড়ির ওঠানের এক কোণে দগ্ধ হয়ে পড়ে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।

ফজলুল হক আরো জানান, তার বোন বয়স্ক  মানুষ। লোকজনের সামনে যেতো না। ধারণা করা হচ্ছে, আগুন পোহানোর সময় তার কাপড়ের আঁচলে আগুন ধরেছিলো। ভয়ে হয়তো তিনি দৌড়ে ঘরের বাইরে বের হয়েছিলেন। এতে তার সারা শরীরে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। রাত ১০টার দিকে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। 

Advertisement

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, আগুন পোহাতে গিয়ে কাপড়ে আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!