সোমবার সকাল ১০টার দিকে দৌলতপুর উপজেলা চত্বরে তাদের হাতে অর্থ তুলে দেন তিনি। শফিকুল ইসলামের বাড়ি উপজেলার প্রাগপুর ইউপির সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামে।
দৌলতপুর থানার ওসি মো. মজিবুর রহমান জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন শফিকুল। তার মেয়ে রুমি আক্তার কুষ্টিয়া সরকারি কলেজে মাস্টার্সের শিক্ষার্থী। ছেলে একাদশ শ্রেণিতে পড়ে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় সব সময় শফিকুল ইসলামের স্ত্রী ও ছেলেমেয়ে সামাজিকভাবে লাঞ্ছিত হতেন। বিষয়টি ইউএনওকে অবগত করা হলে তিনি শফিকুলকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন। বর্তমানে শফিকুলের পরিবার আর্থিক অনটনে থাকায় তাদের ডেকে আর্থিক সহায়তা দেন ইউএনও।
.png)
শফিকুল ইসলাম বলেন, অবৈধ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসে একবেলা খেয়ে না খেয়ে অনেক ভালো আছি। এখন আর পুলিশে ভয়ে ঝোপ-জঙ্গলে থাকতে হয় না। মানুষের খারাপ কথাও শুনতে হয় না। এ সময় ইউএনও মো. আব্দুল জব্বারের জন্য দোয়া কামনা করেন তার পরিবার।