ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অন্তরঙ্গতা দেখে ফেলায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ৯ জানুয়ারি ২০২৩
অন্তরঙ্গতা দেখে ফেলায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামে সড়কের পাশে দুই প্রেমিক যুগলের অন্তরঙ্গতা দেখে হাসাহাসি করায় এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার দুপুর ২টার দিকে উপজেলার শংকুচাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ১৫ বছর বয়সী কিশোর স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান, রোববার দুপুরে উপজেলার শংকুচাইল গ্রামে সহপাঠীদের সঙ্গে পূর্ণমতি সড়ক এলাকায় সেচ পাম্পে গোসল করতে যায় ওই কিশোর । এমন সময় দুই বাইকে করে দুই যুবক আরো দুই কিশোরীকে নিয়ে ওই সড়কে ঘুরতে আসে। তারা প্রেমিক-প্রেমিকা। সড়কের পাশে বাইক আরোহী দুই যুবক ওই দুই কিশোরীর সঙ্গে অন্তরঙ্গ হওয়ার সময় রায়হান ও তার সহপাঠীরা তা দেখে হাসাহাসি করে। হাসাহাসি করার কারণে বাইকে থাকা যুবকদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়।

Advertisement

তিনি আরো জানান, বাইক আরোহীরা ফোন করে অন্যদের ঘটনাস্থলে আসতে বলে। পরে দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে ওই রায়হানকে পিটিয়ে পাশের ঘুংগুর নদীতে ফেলে দেয়। পরে স্থানীয়রা ওই কিশোরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠাতে বলেন চিকিৎসক। রাজধানীতে যাওয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় রাত ১১টার দিকে ওই কিশোরের মৃত্যু হয়।

ওসি মারুফ জানান, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!