[ দেশজুড়ে ]
রাণীনগরে শীতকালীন পিঠা উৎসব
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর রাণীনগর উপজেলায় দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উৎসবে উপজেলার বিভিন্ন দফতর, বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১২টি পিঠার স্টল বসানো হয়। স্টলগুলোতে নকশি পিঠা, নারকেল পুলি পিঠা, জামাই পিঠা, ঝিনুক পিঠা, গোকুল পিঠা, দুধ পিঠা, সবুজ পিঠা, গোলাপ পিঠাসহ মিষ্টি ও ঝালের বিভিন্ন বাহারি পিঠা রাখা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!