[ দেশজুড়ে ]
গাজীপুরে মোজার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফাইল ছবি
গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া এলাকায় একটি মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীপুর, কাপাসিয়া ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।
.png)
তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানিয়েছেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!