সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় অপারেশন পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে ৪৩৭ গ্রাম হেরোইন, তিনটি মোবাইল, ৩টি সীমকার্ড ও নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিদিরপুর বারোমাইল গ্রামের মো. এমরান আলীর ছিলো মো. রমজান আলী, একই এলাকার মো. এমরান আলীর স্ত্রী মোছা. শেফালী বেগম। রমজান ও শেফালী পরস্পর সম্পর্কে মা-ছেলে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নিচুধুমি গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. জিহাদ আলী।
.png)
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য নিশ্চিত করেছে রাজশাহী র্যাব-৫ এর মিডিয়া সেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারেন, কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ যাত্রীবেশে রাজশাহী রেলস্টেশনের সম্মুখভাগে অবস্থান করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে দুজন পুরুষ ও এক নারীকে গ্রেফতার করা হয়।
তারা দীর্ঘদিন যাবত ছদ্মবেশে মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে যুক্ত বলে জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে শিকার করেছেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।