ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে মোজা কারখানায় আগুন, ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১০, ১০ জানুয়ারি ২০২৩
গাজীপুরে মোজা কারখানায় আগুন, ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের মোজা তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাচঁটি ইউনিটের চেষ্টায় আড়াই ঘণ্টা পর বেলা পৌনে ৩টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ধলাদিয়া গ্রামের গ্লোবাল গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড নামের মোজা তৈরি কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল আল আরেফিন জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের গ্লোবাল গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড নামে একটি মোজা তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। বেলা পৌনে ৩টায় কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisement

তিনি আরো জানান, কারখানার চারতলা ভবনে আগুন লাগে। ভেতরে পর্যাপ্ত অয়েল ও কেমিক্যাল ছিল, এছাড়াও মোজা কারখানায় সিনথেটিক জাতীয় পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। আগুন লাগায় ভেতরে পর্যাপ্ত ধোঁয়ার তৈরি হয়েছিল। খবর পাওয়ার পর পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে একযোগে কাজ শুরু করে। পাশে ওই কারখানার আরও কিছু ভবন ছিল, আমরা চেষ্টা করেছি আগুন যেন পাশের ভবনে না ছড়িয়ে পড়তে পারে। এতে আমরা সফল হয়েছি এবং দুপুর ২টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এখন আগুন ছড়ানোর কোনো সুযোগ নেই এবং ড্যাম্পিংয়ের কাজ চলছে। শিগগিরই নির্বাপণ করতে পারবো।

আগুন নিয়ন্ত্রণে আনতে কেমন বেগ পেতে হয়েছে, এ বিষয়ে তিনি বলেন, কারখানায় তেমন পানি মজুত ছিল না। আমরা বাইরে থেকে পানি সরবরাহ্ করেছি। এছাড়াও তাদের হাউজ থেকে পানি নিলেও পানির সংকট ছিল। পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!