[ দেশজুড়ে ]
শরীরে আঘাত নিয়ে সমুদ্র সৈকতে ভেসে এলো এক ব্যক্তি
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসা এক ব্যক্তিকে উদ্ধার করেছেন বিচকর্মীরা। তার আঙুল ও বাহুতে কোপের ক্ষত রয়েছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে তাকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম।
কক্সবাজার জেলা প্রশাসনের বিচকর্মী বেলাল হোসেন জানান, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০। তিনি নিজের নাম মোহাম্মদ আলী, বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানিয়েছেন। সৈকতে ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়। তিনি ঠিকভাবে কথা বলতে পারছেন না। যা বলছেন তাও অস্পষ্ট। তার হাতের আঙুল ও বাহুতে কোপের ক্ষত রয়েছে।
.png)
উদ্ধারকারীদের ধারণা, ভেসে আসা ওই ব্যক্তি কোনো মাছ ধরার ট্রলারের জেলে। যাকে জলদস্যুরা কুপিয়ে ট্রলার থেকে ফেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, সমুদ্র তীরে ভেসে আসা ব্যক্তির আংশিক পরিচয় জানা গেছে। তার শরীরে আঘাত রয়েছে। তিনি ঠিকভাবে কথা বলতে পারছেন না৷ আপাতত সদর হাসপাতালে চিকিৎসা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!