মঙ্গলবার বিকেলে শরীয়তপুর বিসিক শিল্প নগরীতে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী জানান, শরীয়তপুর বিসিক শিল্প নগরী এলাকায় পরিচালিত অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স চৌকিদার রাইচ এন্ড অয়েল মিলে পরিদর্শনকালে ২২০ কেজি নিম্নমানের মরিচ, ৩০ কেজি মরিচের গুঁড়া ও ২ কেজি গুঁড়া রঙ জব্দ করা হয়। নিম্নমানের উপকরণ ব্যবহার ও মসলায় ক্ষতি রঙ ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। আর জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়েছে। খাদ্যে ভেজাল প্রতিরোধে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
.png)
এ সময় জেলা ক্যাব সভাপতি বিল্লাল হোসেন খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল হোসেন ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।