ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদেশি সিগারেট বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ৯ জানুয়ারি ২০২৩
বিদেশি সিগারেট বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা
উদ্ধার করা বিদেশি সিগারেট

খুলনায় বিদেশি সিগারেট বিক্রি করায় শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে মহানগরীর নিউ মার্কেট এলাকার বায়তুন নূর মসজিদের পাশে আমান ট্রেডার্সে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী।

তিনি বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিদেশি সিগারেট বাংলাদেশে বিক্রি নিষিদ্ধ রয়েছে। তামাকবিরোধী অভিযান চালিয়ে আমান ট্রেডার্স থেকে ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। বিদেশি সিগারেট রাখায়  শেখ শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!