সোমবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার এই জরিমানা করেন।
অর্থ দণ্ডপ্রাপ্ত মতিউর রহমান বগুড়ার শাহাজাহানপুর উপজেলার চুপিনগর উপজেলার মমতাজুর রহমানের ছেলে।
.png)
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মতিউর রহমান নামের ওই ব্যক্তি তার এস্কেভেটর (ভেকু) দিয়ে আদমদীঘি উপজেলার কুসুম্বী গ্রামে অবৈধভাবে পুকুর খনন ও খননকৃত পুকুরের মাটি ট্রাক্টরের মাধ্যমে সরকারি পাকা সড়ক দিয়ে বহন করে রাস্তা নষ্ট করছিলেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উক্ত কাজে ব্যবহৃত এস্কেভেটর (ভেকু) ও ট্রাক্টর জব্দ করেন।
সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে পুকুর খনন ও সরকারি পাকা সড়ক নষ্ট করার অপরাধে মতিউর রহমানের এক লাখ টাকা জরিমানা করেন।
আদমদীঘি উপজেলার নির্বাহী অফিসার টুকটুক তালুকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।