ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিবচরে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ২৭ ডিসেম্বর ২০২২
শিবচরে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে একটি বেকারি ও দুটি কসমেটিকসের দোকানে অভিযান চালিয়েছে মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার দুপুরে শিবচরের পাঁচ্চরে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় বেকারিতে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাবার, কসমেটিকসের দোকানে নিষিদ্ধ বিদেশি পণ্য বিক্রি এবং পরিবেশকের স্টিকার পণ্যের প্যাকেটে না থাকার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে অভিযোগের ভিত্তিতে শিবচরের পাঁচ্চর ইউনিয়নের ঠাকুরবাজার ভাই ভাই বেকারিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে এক টিম। এ সময় বেকারিতে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশ খাদ্য পণ্য তৈরি, প্যাকেটে মূল্য না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য রাখার দায়ে বেকারির মালিক মো. আনোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পাঁচ্চর বাজারে আনোয়ার কসমেটিকস এবং ইত্যাদি কসমেটিকস নামে দুটি দোকানে নিষিদ্ধ বিদেশি পণ্য বিক্রি এবং পণ্যের প্যাকেটে পরিবেশকের স্টিকার না থাকার অপরাধে উভয় দোকানে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

এ সময় শিবচর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. ফজলুল হকসহ শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিলো।

সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, আমরা বেকারিতে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পেয়েছি এবং তারা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করছিল। এছাড়া কসমেটিকসের দোকানেও নিষিদ্ধ বিদেশি পণ্য ছিল। আমাদের অভিযান নিয়মিত চলবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!