[ দেশজুড়ে ]
ফেনীতে ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
অভিযান চালিয়ে জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক
ফেনীতে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এ জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক।
লিখন বণিক বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় উপজেলার উত্তর চাড়িপুর এলাকায় অভিযান চালিয়ে মোহনা ফুডসকে ৩৫ হাজার ও মিষ্টি ছায়া বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় উত্তর শিবপুর এলাকার মাদানী নগর ফাতেমা ট্রেডিংকে ১৫ হাজার ও ইস্টার্ন ট্রেডিং কর্পোরেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!